পাবনায় শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে ৬০ হাজার হাতিয়ে নিল প্রতারক

0

স্বর্ণা খাতুন


শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। রোববার (২৭ এপ্রিল) বিকেলে পাবনার চাটমোহর রেলবাজার ব্র্যাক অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ উপজেলা মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে। এ ঘটনায় তিনি চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

প্রতিবন্ধী গৃহবধূ স্বর্ণা খাতুন জানান, রোববার দুপুরে তিনি তার বৃদ্ধ মা'র সাথে রেলবাজার ব্র্যাক অফিসে গিয়েছিলেন। তার মা ব্র্যাক সমিতির সদস্য। সেখানে গিয়ে তার মায়ের নামে ৬০ হাজার টাকা ঋণ অনুমোদিত হওয়ার পর, তারা ব্র্যাক অফিসের কাউন্টার রুমে টাকা নিতে যান। সেই রুমে তিনি ও তার বৃদ্ধ মা বসে টাকা নিতে অপেক্ষা করতে থাকেন। এসময় এক অপরিচিত লোক, যার মুখে দাঁড়ি ছিল, তাদের কাছে এসে বসে এবং বললেন যে, তিনি তাকে তার মেয়ের মতো মনে করেন। ব্র্যাক কাউন্টার থেকে ৬০ হাজার টাকা তুলে আনার পর, তারা কিছুই বুঝতে পারেননি। তিনি শুধু মনে রেখেছেন, লোকটি বলেছিলেন যে তার বাড়ি আটঘরিয়ায় এবং পরে তারা একটি ভ্যানে করে রেলবাজার মোড়ে নামিয়ে দিয়েছিলেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, "এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীকে সনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top