সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় সাংবাদিক পিটিয়ে জিয়া সাইবার ফোর্সের সভাপতি বহিষ্কার



পাবনা  প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায়  গোলাম রাব্বি নামের এক সাংবাদিক ও তার বাবাকে পেটানোর অভিযোগে  বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠন  জিয়া সাইবার ফোর্সের সভাপতি দুলুকে বহিষ্কার করা হয়েছে । সেই সাথে ভাঙ্গুড়া উপজেলার ওই সংগঠনের যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) ঢাকা কেন্দ্রীয়  জিয়া সাইবার ফোর্স সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল আমিন আলামিন স্বাক্ষরিত এক পত্রে এমন তথ্য জানানো হয়। ওই চিঠিতে  উল্লেখ করা হয় জিয়া সাইবার ফোর্স পাবনা জেলা শাখার অধীনস্ত ভাঙ্গুড়া উপজেলা শাখার, সভাপতি রানা আহম্মেদ দুলু তার বিরুদ্ধে আনিত গণমাধ্যমকর্মীকে হেনস্তা ও মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায়, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতিকে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি) র' সম্মতি সিদ্ধান্তক্রমে ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি রানা আহমেদ দুলুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো ও ভাঙ্গুড়া উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করার নির্দেশ দেওয়া হলো।

গোলাম রাব্বি জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি এবং শ্যামল বাংলা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি। গত রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গুড়া স্মৃতিসৌধের সামনে সাংবাদিক গোলাম রাব্বিকে পেটানো  শেষে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।  পরে থানায় দায়ের করা এক অভিযোগে এমন তথ্য উল্লেখ করেছেন ভুক্তভোগী সাংবাদিক রাব্বি।

জানা গেছে, হামলার মূল অভিযুক্ত রানা আহমেদ দুলু ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও সদর ইউনিয়ন ভবানীপুর দক্ষিণ পাড়ার খোরজান  আলীর ছেলে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান,  আহমেদ দুলু মাদক সেবি ও মাদক কারবারি।  সে পূর্বে ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এর সঙ্গে বড়াল ব্রিজ রেল স্টেশনে পকেট চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে  মাসিক চুক্তিতে চাঁদা  নিতেন এবং  ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও দুলু চাটমোহরের একটি কিশোরীকে তুলে এনে শরৎ নগর বাজার পশু হাট সংলগ্ন পৌর ছাত্রলীগের অফিসে আটকে রেখে ধর্ষণ করাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন এলাকাবাসী। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এই দুলু জিয়া সাইবার ফোর্সের সভাপতি হওয়ার  পর থেকে ভাঙ্গুড়া বড়াল ব্রীজ স্টেশান এলাকায় যাত্রীসহ সাধারণ ব্যবসায়ীরা মহা বিপদে রয়েছে। তার অপকর্মের কথা প্রকাশ করলে তাদেরকে বিভিন্নভাবে হয়রানিতে  ফেলবে বলে কেউ কিছু বলে সাহস পায় না।

থানায় দায়ের করা  লিখিত অভিযোগে রাব্বি উল্লেখ করেছেন গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গুড়া স্মৃতিসৌধের সামনে রানা আহমেদ দুলু (৩২), তার ভাই রাকিব আহমেদ (৩৫) এবং তাদের সঙ্গে থাকা আরও দুই অজ্ঞাত ব্যক্তি সাংবাদিক গোলাম রাব্বিকে একটি সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেন। রাব্বি রাজি না হলে তারা গালিগালাজ শুরু করেন এবং পরে তাকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আবারো ঐ নেতা ১৫/২০ জন  ক্যাডার বাহিনী এসএস পাইপের রোড ও ধারালো অস্ত্র  নিয়ে  ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় সাংবাদিক রাব্বির বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আবারো সাংবাদিক গোলাম রাব্বি ও তার বাবা মো. মাসুদ রানাকে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন

ঘটনার পর গোলাম রাব্বি ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "সাংবাদিকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

অন্যদিকে, স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল মহল এই ঘটনাকে মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি হিসেবে দেখছেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

মারপিটের  বিষয়ে ভাঙ্গুড়া জিয়া সাইবার ফোর্সের সভাপতি রাণা আহমেদ দুলু এর সঙ্গে মুঠোফোন কথা বললে তিনি কোন সদুত্তোর দিতে পারে নাই।

পাবনা জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতির মো. রুবেল শেখ বলেন, আমার সংগঠনের কোন ব্যক্তি যদি সাংবাদিককে মারধর করে থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এরপর  এই ঘটনায় বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ প্রকাশ হলে। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ হলে জিয়া সাইবার ফোর্স পাবনা জেলা শাখার অধীনস্ত ভাঙ্গুড়া উপজেলা শাখার, সভাপতি রানা আহম্মেদ দুলু তার বিরুদ্ধে আনিত গণমাধ্যম কর্মী কে হেনস্তা ও মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায়, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি) র' সম্মতি সিদ্ধান্তক্রমে  ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি রানা আহমেদ দুলু কে স্থায়ীভাবে বহিষ্কার করা মর্মে ওই পত্রে উল্লেখ করা হয়েছে।  একই সাথে পাবনা জেলা শাখা কে ভাঙ্গুড়া উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করার নির্দেশ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ