পাবনায় কিশোরী অন্ত:সত্ত্বা, প্রতিবেশি দাদা গ্রেফতার

0



মনসুর আলম খোকন,সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর অন্ত:সত্ত্বা করার অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধর  বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আছাব আলীর বাড়ি সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামে।

জানা গেছে, আলোকদিয়ার গ্রামের ১৪ বছরের কিশোরীর বাবা ঘোড়ার গাড়ী চালক, মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালান। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী দাদা আছাব আলী বিভিন্ন প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে ধর্ষণ করে।

 এক পর্যায়ে কিশোরীর চলাফেরা ও শরীরের অবস্থার পরিবর্তন দেখে পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তার শারীরিক পরিক্ষা করে জানায় কিশোরী ১০ সপ্তাহ ৩ দিনের অন্ত:সত্ত্বা।

কিশোরীর বাবা-মা জানতে চাইলে কিশোরী জানায়, প্রতিবেশী দাদা আছাব আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। 

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন।

 সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামী আছাব আলীকে বুধবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top