সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী



আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আটঘরিয়ার আয়োজনে সোমবার ১০ মার্চ সকাল ১১ টা উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলার নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা একরামুল বারি, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজমুল হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস লিডার আব্দুর রহমান।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত। আলোচনা সভা ও র‌্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ