রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

0

 


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট দায়ের করা হয়েছে উচ্চ আদালতে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রিটটি দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

রিট দায়ের পর তিনি বলেন, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলাম। দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় সে কারণে আদালতের দ্বারস্থ হয়েছি।

 এর আগে সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছিলেন, রূপপুর প্রকল্প ১ লাখ ১৪ হাজার কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্পে ১ পয়সা দুর্নীতির কোনো অভিযোগ নেই বলে দাবি তার।

 চলতি বছরের ১৮ এপ্রিল আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ‘সড়ক উন্নয়নের অভিযাত্রা স্মার্ট বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

 তিনি বলেছিলেন, রূপপুর প্রকল্প ১ লাখ ১৪ হাজার কোটি টাকার প্রকল্প। চারটা পদ্মা সেতু নির্মাণের সমান এ বাজেট। কিন্তু এক পয়সাও দুর্নীতির কোনো অভিযোগ নেই। চার বার মন্ত্রিত্ব পাওয়া যায়, শুধুমাত্র এই সততার জন্য। সবাইকে মানুষ হিসেবে সৎ হতে হবে এবং সৎভাবে জীবন যাপন করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top