মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় নন্দনপুর কে.টি.এস. আয়শা খাতুন হাই স্কুলের গেটের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। নিহত সিএনজি চালক মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে আব্দুল্লাহ্ (৪৫)। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়ার নন্দনপুর-খানমামুদপুর ইছামতী নদীর উপর ব্রিজ নির্মাণ চলমান থাকায় ব্রিজের কাজের মালামাল আনলোড করার জন্য একটি ১০ চাকার লড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিলো। এমন অবস্থায় সড়কে যাতায়াতের জায়গা সংকুলান না হওয়ায় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি সবুজ সিএনজির সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় পেছন থেকে আসা হলুদ রঙের একটি পিকআপ ভ্যান সিএনজিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ৫/৬ জন আহত হন।
আহতদের সিএনজি চালককে হসপিটালে নেয়ার পরঅবস্থা গুরুতর দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
সিএনজি চালক আব্দুল্লাহকে পাবনা জেনারেল হাসপাতাল নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
.jpg)
.png)