ভাঙ্গুড়া পৌরসভার ২৭তম বাজেট ঘোষণা

0



 ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ২৭তম বাজেট ঘোষণা করা হয়েছে| সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভুমি) মিজানুর রহমান|


তিনি তার বাজেট বক্তব্যে বলেন, বাজেট হলো আয় ও ব্যয়ের হিসাব, সহজ কথায় একটি অর্থ বছরের আয় ও ব্যয়ের হিসাবই বাজেট| পৌরসভার রাজস্বখাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫,৭৪,০০,০০০/- টাকা মাত্র| পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১২,৫০,০০,০০০/- টাকা মাত্র| পৌরসভার রাজস্ব উন্নয়ন ও প্রকল্প খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ১৮,২৪,০০,০০০/- টাকা মাত্র| পৌরসভার রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৫,৩৮,১৫,০০০/- টাকা মাত্র| পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১২,৫০,০০,০০০/-টাকা মাত্র| পৌরসভার রাজস্ব উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১৭,৮৮,১৫,০০০/-টাকা মাত্র| পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে ৩৫,৮৫,০০০/- টাকা মাত্র|  পৌরসভার রাজস্ব খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে ০ (শুন্য) টাকা মাত্র|


তিনি আরো বলেন, পৌরসভার জনকল্যাণ সাধন, নাগরিক সুবিধা ও উন্নয়নমূলক কাজসহ প্রশাসনিক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাজেট প্রনয়ন করা হয়েছে| বাজেটে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন মূলক কাজ, পৌরসভা আলোকিতকরণ, পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মহল্লায় ডাস্টবিন স্থাপন, পৌর এলাকার উভয় বাজারের বিভিন্ন জায়গায় ওয়াটার ডিসপেনসারির মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা এবং জনকল্যাণ মূলক কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে| অপরদিকে প্রাতিষ্ঠানিক ব্যয় ভার কমিয়ে বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে|


এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন| বাজেট অনুষ্ঠানে প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া পৌরসভার সহায়ক সদস্য ও ভাঙ্গুড়া থানার ওসি মোঃ সাকিউল আযম, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সেকেন্দার আলী,পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, সচিব মোঃ মুনসুর আলী, হিসাব  রক্ষণ কর্মকর্তা মোঃ নাজমুল হক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ প্রমুখ|

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top