পাবনায় র‍্যাবের অভিযানে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার

0


 ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আরজু হোসেনকে (৩৯) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, পাবনা। গ্রেফতার মো. আরজু পাবনা সদর থানার ছোট মনোহরপুর গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে। তিনি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি ছিলেন। 

শনিবার (৫ এপ্রিল) রাতে পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের প্রাথমিক তদন্ত ও এজাহার সূত্রে জানা যায়, মো. আরজু হোসেন এক নারীকে মিথ্যা আশ্বাস ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ সময় তিনি মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারণ করেন এবং পরবর্তীতে সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমকে হুমকির মুখে ফেলেন। একপর্যায়ে ভুক্তভোগী নারী পাবনা সদর থানায় মামলা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top