আটঘরিয়ায় ৩৬ জন আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0

আটঘরিয়া প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পাবনর আটঘরিয়া উপজেলায় ৩৬ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মহাপরিচালকের পক্ষ থেকে আজ ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এউপজেলায় ৩৬ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার জেসমিন সুলতানা।

এ সময় উপজেলা আনসার ভিডিপি অফিসার জেসমিন সুলতানা বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি দেশের মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবেই এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এমন কল্যাণমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top