শহর প্রতিনিধিঃ পিতা মাতার প্রতি সন্তানের অনেক দায়িত্ব রয়েছে। সন্তানের উচিত কোনভাবেই পিতামাতাকে কষ্ট না দেওয়া । মহান আল্লাহ পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের কথা বলেছেন।
পাবনা শহরের গোবিন্দা এলকায় দুইদিন ব্যাপী ইসলামী জলসায় প্রধান বক্তা হাফেজ মাওঃ বোহরান উদ্দিন আজহারী জলসায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন। গোবিন্দা গ্রামের বয়জেষ্ঠ্য অবসরপ্রাপ্ত প্রফেসর মো জিন্নাহর সভাপতিত্বে দুই দিন ব্যাপী জলসার প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সঞ্জু।
মুসাব্বির হোসেন তার বক্তব্যে বলেন, ইসলামী জলসা আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করে। সমাজে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ইসলামী জলসা ঘিরে এই এলাকার সকল মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখে ভালো লাগছে। জলসার উদ্যোক্তা জেলা বিএনপি নেতা সমাজসেবক মো মুক্তার হোসেন সহ আয়োজক ও এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানান।
জলসায় বক্তা হিসেবে আরো বক্তব্য রাখেন, গোবিন্দা জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মনিরুল ইসলাম, হাফেজ মাওঃমিরাজ খান। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন খান, হাফেজ মাওঃআব্দুর জব্বার, ইঞ্জি: মো ইউনুস আলী, মোঃআব্দুর রশিদ, বিপ্লব হোসেন, মো আবুল হোসেন প্রমুখ।
.jpg)
